বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মশার নিরাপদ প্রজননস্থল সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেন!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেন মশার নিরাপদ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। হাসপাতালের ভেতর ও আশপাশে জমে থাকা নোংরা পানিতে স্পষ্ট দেখা যাচ্ছে লাখ লাখ মশার লার্ভা, যা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ড্রেনের পানিতে জমে আছে পঁচা ময়লা ও পলিথিনজাত বর্জ্য। এসব স্থানে অনায়াসে জন্ম নিচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার বাহক এডিস ও কিউলেক্স মশা। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছেন।

হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, শৌচাগার ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। বর্ষাকালে এই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে।

কুশখালি গ্রামের আব্দুল নামে এক রোগী বলেন, পাশের ড্রেনে প্রচুর মশা, পানি জমে থাকে বলে আরও বেশি হয়। মশারি ছাড়া এখানে থাকা যায় না।

আরেকজন রোগীর স্বজন বলেন, রোগীকে সুস্থ করতে হাসপাতালে এনেছি, কিন্তু এখন মশার কামড়েই যেন আরও অসুস্থ হয়ে পড়ছে। বারান্দায় রাতে এক মুহূর্তও শান্তি নেই।

হাসপাতালের এই করুণ অবস্থায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গু ও অন্যান্য রোগের প্রকোপ বাড়তে পারে।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, হাসপাতালের গ্রাউন্ড লেভেল নিচু, আর ড্রেনের লেভেল অনেক উঁচু। তাই বৃষ্টিতে পানি জমে থাকে। আমরা বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদের সচিব স্যারের সাথেও আলোচনা করেছি। ড্রেন ঠিক করতে কোটি কোটি টাকা লাগবে, যা এখনই সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমরা সচেতনতা তৈরি করছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১০

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১১

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

১২

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

১৩

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১৪

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১৫

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১৬

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৭

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৮

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৯

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

২০
error: Content is protected !!