বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ও বারোয়ারী বিতর্ক

মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ, গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে ‌‘আমাদের ধর্মই হোক তারুণ্য’ শীর্ষক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ও বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০৬ নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিবিডিএস’র সভাপতি আরিফুল ইসলাম বুলবুল।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ মুকাম্মেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান নাজমুল।

এসময় অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম বলেন, বিতার্কিকদের কাজ হলো যুক্তির মাধ্যমে মুক্তি—সত্যের সন্ধান। এই দায়িত্ব আজকের তারুণ্যের। তোমরাই পারো সত্যের পক্ষে দাঁড়াতে, মিথ্যার সাথে আপোষ না করে সমাজ ও রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে। আগামী বাংলাদেশ গড়ার কাণ্ডারী তোমরাই। তোমাদের মধ্যে থেকেই গড়ে উঠবে নৈতিক, যুক্তিবাদী ও দেশপ্রেমিক একটি প্রজন্ম। এই ধরনের আয়োজন শিক্ষিত, সচেতন যুবসমাজ গঠনে অনন্য ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত এই সেমিনার ও বিতর্ক শিক্ষার্থীদের মাঝে যুক্তিবাদী মনোভাব, ধর্মীয় সহনশীলতা, নৈতিকতা এবং দেশপ্রেম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে অনুপ্রেরণা জোগাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০