বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাতে আনুষ্ঠানটিকভাবে সরাসরি যুক্ত হলো যুক্তরাষ্ট্র।

হামলায় স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের ‘পারমাণবিক কার্যক্রম ধ্বংসের প্রচেষ্টায়’ ইসরায়েলের সঙ্গে একযোগে অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর তেহরানের হুঁশিয়ারি নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

শনিবার (২১ জুন) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি। যার মধ্যে রয়েছে ফরদো, নাটানজ ও ইসফাহান। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ফরদোতে পুরোপুরি বোমা বর্ষণ করা হয়েছে। আমাদের সব যুদ্ধবিমান নিরাপদে ফিরছে।

ট্রাম্প আরও বলেন, আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীতে এমন আর কোনো সেনাবাহিনী নেই যারা এমন কাজ করতে পারত। এখন শান্তির সময়! এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

হামলার পর হোয়াইট হাউজ বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্ককে জানিয়েছে, ট্রাম্প রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

রোববার (২২ জুন) ভোরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায়। ক্বোম প্রদেশের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, কয়েক ঘণ্টা আগে ক্বোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে শত্রুদের শনাক্ত করে। এ সময় ফরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে হামলা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রাদেশিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ক্বোমের আকাশ প্রতিরক্ষা বাহিনী ফরদো এলাকার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ফার্স নিউজ জানিয়েছে, ইসফাহানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে আকাশ প্রতিরক্ষা সক্রিয় ছিল।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, শনিবার ভোরে কয়েকটি মার্কিন বি-টু বোমারু বিমান গুয়ামের দিকে নিয়ে যাওয়া হয়। সেগুলো দিয়ে ইরানে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের দাবি, তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে ইরান বরাবরই দাবি করে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ইরান এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র হামলায় যুক্ত হলে তারা প্রতিশোধ নেবে। ট্রাম্প নিজেও নির্বাচনী প্রচারে আমেরিকাকে বিদেশি যুদ্ধ থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

তবে শনিবার এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যেন অবিলম্বে শান্তি স্থাপন করে। না হলে আবারও হামলা হবে।

এর আগে, বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার করে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের ওপর হামলা হলে তা আমেরিকার জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস্মাইল বাঘাইও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপই হবে পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের রসদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!