বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের সিনেমায় এবার হলিউডের নায়িকা ও ভিলেন

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা এখনো আলোচনায়। হলে হলে ভিড় জমাচ্ছেন দর্শক। ইতোমধ্যে তার পরবর্তী প্রজেক্ট নিয়েও শোরগোল শুরু হয়েছে। গুঞ্জন চলছে, এবার আন্তর্জাতিক পরিসরে আরও বড় ক্যানভাসে দেখা যাবে ঢালিউড সুপারস্টারকে।

জানা গেছে, ‘এম আর নাইন’ খ্যাত নির্মাতা আসিফ আকবরের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। পরিচালকের সঙ্গে এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছেন নায়ক। চূড়ান্ত হয়েছে সিনেমার কনসেপ্ট ও প্রাথমিক গল্প।

এই মুহূর্তে চলছে চিত্রনাট্য নির্মাণের কাজ। সব ঠিক থাকলে আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় শাকিবের উপস্থিতিতেই হবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। তাদের একজন বাংলাদেশের হলেও অন্যজন আসবেন হলিউড থেকে। তবে এবার নাম সবস্ব কোনো অভিনেত্রী নন, হলিউডের একজন পরিচিত মুখই থাকবেন শাকিবের বিপরীতে।

শুধু তাই নয়, সিনেমার খলনায়কের চরিত্রেও থাকবেন একজন হলিউডের জনপ্রিয় এক অভিনেতা। বলার অপেক্ষা রাখে না, গুঞ্জন সত্যি হলে শাকিবের ক্যারিয়ার তো বটেই বাংলাদেশি সিনেমার ইতিহাসটাও নতুন করে লেখা হবে।

জানা গেছে, বড় বাজেটের এই প্রজেক্টটি হতে যাচ্ছে একটি ক্রাইম থ্রিলার। নির্মাতাদের পরিকল্পনা, ২০২৬ সালে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার।

এদিকে শোনা গেল, ‘তাণ্ডব’-এর সিকুয়েল নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। একই সঙ্গে শাকিব খানকে ঘিরে আরও কয়েকটি সম্ভাব্য সিনেমার গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে। কয়েক দিন আগে সেনাবাহিনীর অফিসার লুকে শাকিব খানের একটি ছবি ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, তরুণ নির্মাতা সাকিব ফাহাদের একটি সিনেমার লুক সেটি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

২

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

৩

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

৪

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

৫

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

৬

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৭

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

৮

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

৯

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১০

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১১

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১২

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

১৩

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

১৪

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

১৫

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

১৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১৭

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১৮

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১৯

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০