বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজেটের ১০ মেগা প্রকল্পের ৬টিই পরিবহন-যোগাযোগ খাতের

ডেস্ক রিপোর্ট: দেশে মূল্যস্ফীতি বাড়ার ফলে মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। তবুও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে গতবারের মতো এবারও বাজেটে মেগা প্রকল্পের বাস্তবায়নের দিকে গুরুত্ব দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১ জুন) নতুন বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এরইমধ্যে খসড়া চূড়ান্ত হয়েছে নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)।

বরাবরের মতো এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) একক খাত হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহণ ও যোগাযোগ। ১০ টি মেগা প্রজেক্টের ৬টিই সড়ক পরিবহণ, রেল ও বিমান খাতে।

পরিকল্পনা কমিশন ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার নতুন এডিপির খসড়া করেছে, যার মধ্যে পরিবহণ ও যোগাযোগ খাতের বরাদ্দ প্রায় ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে পরিবহণ ও যোগাযোগই একক খাত হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। যা এডিপির মোট বরাদ্দের ২৯ শতাংশের মতো।

১০ মেগা প্রজেক্টের মধ্যে সর্বাধিক বরাদ্দ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এখানে বরাদ্দ ৯৭০৭ কোটি টাকা। এছাড়া পরিবহণ ও যোগাযোগ খাত বহির্ভূত তিনটি মেগা প্রজেক্ট হচ্ছে- মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট (দ্বিতীয় প্রাপ্ত বরাদ্দ) ও তৃতীয় প্রাপ্ত বরাদ্দ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির চতুর্থ ধাপ বাস্তবায়ন এবং সপ্তম প্রাপ্ত বরাদ্দ ফিজিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট।

এ চার প্রকল্প ছাড়া ১০ মেগা প্রজেক্টের বাকি ছয়টিই পরিবহণ ও যোগাযোগ খাতের।

চতুর্থ প্রাপ্ত বরাদ্দ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ৫৮৭০ কোটি টাকা। এর মাধ্যমে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ বিভাগের পরিবহণ অতি সহজে ঢাকায় প্রবেশ করতে পারবে।

পঞ্চম পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রাপ্ত বরাদ্দ ৫৫০০ কোটি টাকা। এ প্রকল্পের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার রেলপথে দূরত্ব কমে যাবে ২৫০ কিলোমিটারেরও বেশি। এ প্রকল্পের একাংশ এই বছরের অক্টোবরে যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

৬ষ্ঠ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিতকরণ প্রকল্প, ৫৪৯৯ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এখানে। এ প্রকল্প আগামী বছর উদ্বোধন হলে বিমানবন্দরের সক্ষমতা তিনগুণ বাড়বে বলে অভিমত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

অষ্টম বরাদ্দ পাওয়া প্রকল্প হচ্ছে মেট্রোরেল-১ প্রকল্প। এখানে বাজেট ৩৯১১ কোটি টাকা। এটি দেশের প্রথম পাতাল রেল প্রকল্প।

নবম সর্বোচ্চ বরাদ্দ পাওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে ৩৭৭৮ কোটি টাকা দেওয়া হবে। এ প্রকল্পে ২০২৪ সালে উদ্বোধনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে রেলওয়ে।

আর ১০ মেগা প্রজেক্টের সর্বশেষ অর্থাৎ দশম সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মেট্রোরেল-৬ প্রকল্প, এখানে বরাদ্দ ৩৪২৫ কোটি টাকা। মেট্রোরেল-৬ এরই মধ্যে আংশিক উদ্বোধন করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম মেট্রোরেল প্রকল্প, যা জাপানি অর্থায়ন ও সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে।

এ প্রসঙ্গে এডিবির খসড়া চূড়ান্তের পরে গণমাধ্যমকে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম বলেছেন, নতুন এডিপিতে যোগাযোগ অবকাঠামো ও কৃষিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।

যোগাযোগ ও কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দের কারণ হিসেবে তিনি বলেছিলেন, এখনও কৃষি খাতেই আমাদের সবচেয়ে বেশি কর্মসংস্থান। আবার সহজ যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে সেই কৃষি পণ্যই পাবে তুলনামূলক বেশি মূল্য। কৃষকের হাতে বেশি টাকা গেলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার মাধ্যমেই চাঙ্গা হবে জাতীয় অর্থনীতি।

প্রসঙ্গত, চলতি ২০২২-২৩ অর্থবছরেও এ খাতে সর্বোচ্চ বরাদ্দ ছিল, যা প্রায় ৭১ হাজার কোটি টাকা। এবার এ খাতের বরাদ্দ আরও প্রায় চার হাজার কোটি টাকা বেশি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

২

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৩

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৫

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৭

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

৮

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

৯

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১০

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

২০