বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৯৮ ফেনসিডিলসহ আটক ৩

মাসুদ পারভেজ, কালিগঞ্জ; কালিগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নলতা রওজা মোড়ের সানি মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৬ এর একটি দল।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ফেনসিডিল ঢাকায় পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালানো হয়। এসময় সানি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানকালে আটক তিনজন হলেন, কালীগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮), মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২) এবং নৈশ প্রহরী অমল সরকার (৫৫)।

এ ঘটনায় র‍্যাবের ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০