বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দৈনিক সাতনদী সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি:  দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় দৈনিক সাতনদী ফোরামের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, সাতনদী সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে ষড়যন্ত্রমূলক মামলায় জেলে আটকে রাখা হয়েছে।

তারা বলেন, ২০২৪ সালের ১ নভেম্বর দেবহাটা উপজেলার খলিশাখালি মৎস্যঘের এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায় সেনাবাহিনী। এসময় সেখান থেকে অস্ত্র ও বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। ওই দিন গণপিটুনিতে নিহত হন কামরুল ইসলাম নামে এক ব্যক্তি। এঘটনায় দেবহাটা থানায় মামলা হলে ওই মামলায় সাতনদী সম্পাদক হাবিবুর রহমানকে জড়ানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানালে দেবহাটা থানার তৎকালীন ওসি দুঃখ প্রকাশ করেন এবং তিনি বলেন এই হাবিবুর রহমান সাতনদীর সম্পাদক নন। এই মামলায় ওয়ারেন্ট জারি হলে হাইকোর্ট থেকে জামিন নেন হাবিবুর রহমান। পরে সাতক্ষীরা জেলা আদালতে জামিনের আবেদন জানালে তার জামিন নামঞ্জুর করা হয়।

তারা আরো বলেন, তিনি জেলে থাকা অবস্থায় সাতক্ষীরার আরো ২টি মামলায় তাকে আসামি করা হয়েছে। একজন সম্পাদককে জেলে রেখে একের পর এক মামলা দেওয়া স্বাধীন দেশে কাম্য নয়।

তারা দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমানকে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে দৈনিক সাতনদীর কর্মকর্তা, সংবাদদাতা ও সম্পাদক হাবিবুর রহমানের স্বজনরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

১০

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

১২

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

১৩

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১৫

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১৬

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১৭

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১৮

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৯

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!