বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিয়োগবিধি সংশোধনের দাবিতে কালিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কালিগঞ্জ শাখার সভাপতি মনীন্দ্র নাথ হাজরা।

সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, আ. জলিল, আবু সাঈদ, মো. জালালুদ্দিন, মোস্তফা জামান, এশার আলী, সম্পাদিকা শেফালি খাতুন, যুগ্ম সম্পাদক আবু হাসান, সহ-সম্পাদক দেবব্রত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্যাশিয়ার নিপা প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখলেও তাদের মর্যাদা ও সুযোগ-সুবিধা এখনও অবহেলিত। ১৪তম গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং সময়োপযোগী পদোন্নতি নিশ্চিত করতে হবে।

বক্তারা দ্রুততম সময়ে দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবিগুলো মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

১০

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

২০