বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ মিহানের, চিকিৎসা ছাড়াই পড়ে আছে বাড়িতে

ডেস্ক রিপোর্ট: দুর্ঘটনার পর সুচিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছে নয় বছরের শিশু মিহান। বাবার সহায় সম্পদ শেষ, ছেলের দুশ্চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনিও এখন মৃত্যুশয্যায়। অর্থাভাবে বন্ধ বাবা-ছেলে দু্জনেরই চিকিৎসা।

সাতক্ষীরা আলিয়া মাদরাসার পেছনের দাসপাড়ার এই পরিবারটিতে নেমে এসেছে ঘোর অন্ধকার। মানুষের কাছে হাত পেতে কোনো মতে সংসার চালাচ্ছেন মিহানের মা মোমেনা খাতুন।

মিহানদের বাড়িতে গিয়ে দেখা যায়, সম বয়সী শিশুরা যখন খেলায় মগ্ন তখন ঘরের কোণে বসে কাঁদছে মিহান। তার কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ।

জানা যায়, ২০২৩ সালের ৩ নভেম্বর আলিয়া মাদরাসার সামনের সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয় মিহান। এতে মারাত্মক আহত হয় সে। নিস্তেজ হয়ে পড়ে তার কোমর থেকে পা পর্যন্ত। তাকে চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার বাবা আব্দুস সাত্তার। এক পর্যায়ে ছেলের দুশ্চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমবার স্ট্রোকের পর সুস্থ হয়ে উঠলেও দ্বিতীয় বার স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এখন মৃত্যুশয্যায়।

মিহান ইসলাম জানায়, বাসে ধাক্কা দেওয়ার পর থেকে আর হাঁটতে পারে নি সে।

মিহান আকুতি জানিয়ে বলে, আপনারা সহযোগিতা করলে আমি সুস্থ হয়ে আবার খেলতে পারবো, স্কুলে যেতে পারবো।

মিহানের মা মোমেনা খাতুন জানান, মিহান তার একমাত্র ছেলে। বাচ্চাদের সঙ্গে মাদরাসা মোড়ের দোকানে খাবার কিনতে গিয়েছিল মিহান। রাস্তা পার হওয়ার সময় বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। তারপর কায় নিয়ে তাকে চিকিৎসা করানো হয়। সেখানে কয়েকমাস চিকিৎসা করাতে গিয়ে নিজেদের সহায় সম্পদ বিক্রি করে ২০-২২ লাখ টাকা খরচ হয়ে যায়। এরপর বাড়িতে ফিরে আসি। মিহানের কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ হয়ে আছে, হাঁটতে পারে না। ওর বাবার অবস্থাও ভালো না।

প্রতিবেশীরা জানান, সাত্তার গাজী দিনমজুর ছিলেন। বিপদে পড়ে সহায় সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা সাধ্যমত সহযোগিতা করেছি। পরিবারটির জন্য হৃয়দবান মানুষদের এগিয়ে আসা উচিত।

শিশু মিহানের ছবি দেখে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষঞ্জ ডা. অসীম কুমার বলেন, দুর্ঘটনার সময় বাচ্চাটার স্পাইনাল কর্ড ইনজুরি হয়। ধারণা করছি, স্পাইনাল কর্ডের নিচের অংশ বন্ধ হয়ে আছে। বিধায় কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ হয়ে আছে। খুলনা, ঢাকাতে এর চিকিৎসা রয়েছে। ভালো চিকিৎসা পেলে বাচ্চাটাকে সুস্থ করা সম্ভব। তবে চিকিৎসা বেশ ব্যয়বহুল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, আমাদের মানবিক ফান্ড রয়েছে। সেখান থেকে পরিবারটিকে সহযোগিতা করা হবে। পাশাপাশি শিশুটিকে কিভাবে সুস্থ করা যায় সেই বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

শিশু মিহানের সুচিকিৎসায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এজন্য মিহানের মা মোমেনা খাতুনের সাথে যোগাযোগ করা যেতে পারে (০১৮১৪০৯৫৭৫৪)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০