বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৬ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এই কর্মবিরতি কর্মসূচি পালিত হয়।

স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি মোঃ হোসেন আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস.এম নুর ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের ইনচার্জ মোঃ আব্দুস শহীদ প্রমুখ।

বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকে। কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন করে নি। এজন্য বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী। অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি আমরা।

তারা আরো বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরের সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছে। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আমাদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করতে হবে।

বক্তারা এসময় দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!