বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা

রিজাউল করিম: ‌‌‘প্লাস্টিক দূষণ আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি র‍্যালি সাতক্ষীরা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীন চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সামাজিক বন কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার, শহর জামায়াতের নায়েবে আমীর ফকরুল হাসান লাভলু, বড়বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, সুশীলনের সহকারী পরিচালক মো.  মনির হোসেন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, শিক্ষক পল্টু বাশার, নারীনেত্রী ফরিদা আখতার বিউটি, শিক্ষার্থী জান্নাত, সালেহা জান্নাত প্রমুখ।

এসব কর্মসূচিতে বারসিকসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্কুল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাইক্রো প্লাস্টিকের হাত থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সকল ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। খাল, বিল, পুকুর ও ড্রেনে প্লাস্টিক জাতীয় দ্রব্য না ফেলতে জনগণকে সচেতন করতে করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০