বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

ইলিয়াস হোসেন, তালা: ‌‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় স্মার্ট প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় স্মার্ট প্রকল্পের এমআইএস অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় ও উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা মনোজ কান্তি। আরও উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামান, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রূপালীর পরিচালক শফিকুল ইসলামসহ স্মার্ট প্রকল্পের আওতাধীন ৪টি পরিবেশ ক্লাবের সদস্য, তালা, খলিলনগর ও আঠারোমাইল ক্লাস্টারের ১০ জন লিড খামারী, তালা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এক্ষেত্রে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই সংকট মোকাবেলা করতে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে রুমে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০