বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে যুদ্ধের আহবান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধের আহবান জানিয়েছেন।

তিনি বলেন, মাদক আমাদের শরীর নয়, পরিবার, সমাজ সর্বোপরি একটা দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। জেলার সরকারি বেসরকারি প্রতিটি অফিসের স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন বাধ্যতামূলক করা হবে। মাদক পাচারকারী, সেবনকারী ও বিক্রেতাকে কঠোর শাস্তি প্রদান করা হবে। মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে হলে এখনই তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে আমরা একটা মাদকমুক্ত সুস্থ সমাজ পাবো।

বৃহস্পতিবার (২৬ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদকদব্র্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ।

সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, প্রফেসর মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসির ক্যাডেট জাহিদ হাসান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সেমন্তী জামান খান, আলিয়া মাদ্রাসার ছাত্র মো.জাহিদ হাসান প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি নাসিরউদ্দীন প্রমুখ।

এর আগে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!