বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবের নায়িকা থেকে বাদ ফারিণ, জানা গেল যে কারণ

বিনোদন ডেস্ক | ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। এটি তার দ্বিতীয় এবং প্রথম বাণিজ্যিক সিনেমা।

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’-এর পর ‘ইনসাফ’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।

প্রশংসিত হচ্ছে তাসনিয়া ফারিণের উপস্থিতি। গানে, অ্যাকশনে, অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। আর ‘আকাশেতে লক্ষ তারা’- গানটিতে ফারিণের পারফরম্যান্স দারুণভাবে আলোচিত হচ্ছে।

ইতোমধ্যেই ‘ইনসাফ-২’ এর ঘোষণা দিয়েছেন নির্মাতা। পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান আগামী কোরবানির ঈদের জন্য তৈরি হচ্ছে এ সিনেমার চিত্রনাট্য। এরইমধ্যে অনেকখানি কাজ এগিয়েছে। আর এতেও অভিনয় করবেন ফারিণ। আরও থাকছেন মোশাররফ করিম, শরিফুল রাজও। থাকবে আরও বেশ কিছু চমকও।

এমন সময়ে ফারিণের ভক্তদের জন্য এলো মন খারাপের খবর। গেল বছর থেকেই কলকাতার নায়ক দেবের ‘প্রজাপতি ২’ সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয়ের কথা ছিল তাসনিয়া ফারিণের। এবার জানা গেল, জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। তবে দেবের নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণ আর থাকছেন না। ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমাটিতে দেবের নায়িকা হচ্ছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

জানা গেছে, মঙ্গলবার এক বৈঠকে সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক ও অভিনেতার আলোচনা হয়েছে। অতনু-দেব-অভিজিৎ ঠিক করেছেন, কলকাতায় তারা প্রথম শুটিং শুরু করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিং করবেন।

‘প্রজাপতি ২’ সিনেমাটি প্রযোজনা করছেন অতনু রায় চৌধুরী। এটি নির্মাণ করবেন নির্মাতা অভিজিৎ সেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০