বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিবিডি খুলনা ডিভিশনের সেক্রেটারি নির্বাচিত হলেন হোসেন আলী

ডেস্ক রিপোর্ট: দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর খুলনা ডিভিশন বোর্ড নির্বাচন ২০২৫–২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার মো. হোসেন আলী।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মেহেদী হাসান ইমন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সুমাইয়া সাফাত।

ঘোষিত ফলাফল অনুযায়ী খুলনা ডিভিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফয়সাল পারভেজ, ভাইস প্রেসিডেন্ট মিথিলা হক মৌলি, অর্গানাইজিং সেক্রেটারি এসকে আল মুকিত অন্তর, ফান্ড রাইজিং সেক্রেটারি তানজিমুল ইসলাম, কমিউনিকেশন সেক্রেটারি সুমাইয়া ইসলাম সিনথিয়া এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল হারুন হৃদয়।

নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনা বিভাগের অধীনস্থ ১০টি জেলার বোর্ড মেম্বাররা অনলাইনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি মো. হোসেন আলী এর আগে ভিবিডি সাতক্ষীরার জেনারেল সেক্রেটারি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা তৈরি, যুব নেতৃত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১৪

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১৫

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৬

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৮

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৯

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

২০
error: Content is protected !!