বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পাট চাষে সোনালী স্বপ্ন দেখছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি এবং সরকারি সহায়তায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের আশা করছেন তারা।

উপজেলা কৃষি বিভাগও মনে করছে, তেমন কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাট উৎপাদন হবে। গত বছর পাটের ভালো দাম পাওয়ায় এ বছর উপজেলার কৃষকরা অধিক হারে পাট চাষ করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ৩৭৫ হেক্টর।

শুক্রবার (২৭ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লবণাক্ত এলাকার মধ্যে এবার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী ও পৌরসভা এলাকায় পাট চাষ বেশি হয়েছে।

পাট চাষী রফিকুল, বারিকুল, সোমিত্র, রমেন্দ্র, দেবাশিষ, আফজাল, সুকেন, ধীমান, রবীন, রাহাদুল ও সামাদ জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় পাটের গাছ বেশ ভালো হয়েছে। তবে পাট জাগ দেওয়ার জায়গা সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ায় এক জায়গায় একাধিকবার পাট জাগ দিতে হয়, ফলে আশ ঠিকমতো পাওয়া যায় না এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

এদিকে পাটের আবাদ ভালো হওয়ায় আশের মান নিয়েও আশাবাদী চাষিরা। সরকারিভাবে কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক জমিতে পাট গাছ ৪ থেকে ৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, বীজ বপনের সময় অনুকূল বৃষ্টি পাট চাষে সহায়ক ভূমিকা রেখেছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও তদারকি করছে কৃষি অফিস। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাট ও পাটকাঠি থেকে কৃষকরা এবছর আশানুরূপ মূল্য পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!