বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উৎসবমূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উৎসবমূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ থেকে রথযাত্রা বের হয়। রথযাত্রাটি সাধু ,পণ্ডিত, পুরোহিত ও ভক্তদের অংশগ্রহণে সাতক্ষীরা শহরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মিলিত হয়।

সেখানে টানা এক সপ্তাহ পূজা, অর্চনা, প্রতিদিন দুপুরে অন্নদান, সন্ধ্যায় ভগবত আলোচনাসহ প্রসাদ বিতরণ করা হবে। এরপর আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে রথ উৎসবে অংশ নেন উদযাপন কমিটির আহবায়ক শংকর কুমার রায়, যুগ্ম আহবায়ক সমরেশ কুমার দাশ, সমীর কুমার বসু, অলোক কুমার তরফদার, সদস্য সচিব কিরণ্ময় সরকার, যুগ্ম সদস্য সচিব মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকার, অসিত কুমার মল্লিক, মনোরঞ্জন কর্মকার মন্টু, নিমাই কর্মকার, উৎপল শাহ, ধুলিহর মঠ মন্দিরের কানাইলাল সাহা, ভীম বন্ধু দাশ, নিখিল আড্ডসহ হাজারো ভক্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

৩

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

৪

মান্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আরিফুর

৫

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

৬

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

৭

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৮

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৯

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

১০

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

১১

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

১২

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৩

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

১৪

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১৫

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৬

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১৭

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৮

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৯

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

২০