
ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে শহরের পলাশপোলস্থ টেনিস গ্রাউন্ডে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক-উদ-দ্দৌলা সাগরের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, সাবেক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি ডা. সুশান্ত ঘোষ প্রমুখ।
এসময় পৌরসভার ৯নং ওয়ার্ডের হিন্দু ধর্মাবলম্বী ৬৪টি পরিবারের মাঝে ময়দা, সুজি, তেল, চিনি, ছোলার ডালসহ বিভিন্ন মসলা সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।
মন্তব্য করুন