বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল জীবিকার নতুন উদ্যোগ ‘স্পিরুলিনা চাষ’

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে স্পিরুলিনা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শ্যামনগর অফিসার্স ক্লাবে ‘কোস্টাল গ্রীনস: স্পিরুলিনা চাষের মাধ্যমে কমিউনিটিকে ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রকল্প বাস্তবায়ন করছে যুবভিত্তিক সংগঠন রঙমহল ফর ইয়ুথ। সহায়তায় আছে ইকো লিডারস প্রোগ্রাম, The Earth এবং UK International Development।

এতে প্রশিক্ষণ প্রদান করেন তরুণ কৃষি ও পরিবেশ বিষয়ক প্রশিক্ষক শেখ আবিদ হোসেন আপন। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে স্পিরুলিনা চাষ, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণসহ সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার মৌলিক ধারণা দেন।

প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন নারী ও তরুণ, যাঁদের অধিকাংশই জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা ভবিষ্যতের জন্য বিকল্প জীবিকার প্রস্তুতি নিতে শেখেন।

স্থানীয় পর্যায়ে এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করে শরুব ইয়ুথ টিম ও Youth for Sundarban নামের দুটি কমিউনিটি পার্টনার।

প্রকল্প সমন্বয়ক ও রঙমহল ফর ইয়ুথের প্রতিষ্ঠাতা মো. আলভী শেখ বলেন, জলবায়ু সহনশীল খাদ্য ও জীবিকার পথ খুঁজে পেতে এই প্রশিক্ষণ শুধু একটি উদ্যোগ নয়, বরং উপকূলীয় যুবসমাজকে নেতৃত্ব দিতে প্রস্তুত করার একটি ধাপ।

তিনি আরও জানান, প্রকল্পের পরবর্তী ধাপে থাকবে প্রশিক্ষণের ধারাবাহিকতা, স্পিরুলিনা উৎপাদন, বাজারজাতকরণ, সচেতনতামূলক কার্যক্রম ও স্থানীয়ভাবে যুব নেতৃত্বে কো-অপারেটিভ গঠন। ‌

এর মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষ বিকল্প ও টেকসই জীবিকার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০