বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুন ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাবসাকে ‘আদর্শ গ্রাম’ ঘোষণা করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকালে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লাবসাকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি এম আজিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী আবু হেলাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছপিয়ারা খাতুন, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মো. ফারুক হোসেন, লাবসা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, লাবসা ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, কাজী মনিরুজ্জামান মনি প্রমুখ।

অনুষ্ঠানে লাবসা ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ নানা সমস্যা নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!