বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ৬ সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান

ইলিয়াস হােসেন, তালা: তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ ছয় উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (২৯ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিট এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

আগাম টক মিষ্টি বরই চাষের জন্য মেহেদী হাসান, অমৌসুমী তরমুজ চাষের জন্য মোঃ আব্দুর রশিদ, বাহারী মাছ চাষের জন্য মোঃ মুশফিকুর রহমান, মাছের পোনা উৎপাদনের জন্য মোঃ নাইমুল হাসান, হাইব্রিড লেয়ার মুরগি পালনে রেশমা বেগম ও সমন্বিতভাবে কবুতর পালনে পারুল বেগম এই সম্মাননা পেয়েছেন।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের সাফল্যের গল্প দু’শতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০