বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লার মুরাদনগরে পৈশাচিক নির্যাতনের ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনাসহ সারা দেশে নারী নির্যাতন, অপহরণ ও হত্যাকা-ে জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরাতে গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সাতক্ষীরা শহরের পিএন স্কুল মাঠ সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণকারীরা সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর উপর পৈশাচিক নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকহারে বাড়ছে উল্লেখ করে বলেন, বিচারহীনতার কারণে নারীরা আজ কোথাও নিরাপদ নয়। বিগত ৫ মাসে ৯ হাজার ১শটি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। বিচারাধীন রয়েছে ৬৫ হাজারের অধিক মামলা। যা নারী ও শিশু নির্যাতনের ভয়ংকর চিত্র মনে করিয়ে দেয়।

বক্তারা সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগরের ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণসহ দেশে ঘটে যাওয়া নারী ও সংখ্যালঘু নির্যাতন, জমিদখল ও হত্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

এই গণপ্রতিবাদ কর্মসূচিতে উন্নয়ন সংগঠন স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্র, এইচ আর ডি এফ, সিডো, হেড সংস্থা, ক্রিসেন্ট, এমএসএফ, এইচআরডিএন-সাতক্ষীরা, বারসিক, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, সৃজনী মহিলা লোককেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স, প্রথমআলো বন্ধুসভা, রূপান্তর, মিশন মহিলা উন্নয়ন সংস্থা, সম্মিলিত সামাজিক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে ও সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রফেসর মোজাম্মেল হোসেন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, রঘুনাথ খাঁ, লুইস রানা গাইন, কলেজ ছাত্রী ময়না, মহিলা পরিষদের রুপা বসু, আঞ্জুয়ারা মিলি, যুব প্রতিনিধি হৃদয় মন্ডল, জাহাঙ্গির হোসেন, নাজমা খাতুন, আলীনুর খান বাবুল, মহাদেব দাশ, শ্যামল দেবনাথ, অ্যাড. মুনিরউদ্দীন, আব্দুল্লাহ বিশ্বাস, আফজাল হোসেন, কুমকুম, নিত্যানন্দ সরকার, মফিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭১ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জিতল বাংলাদেশ

গাবুরার নিহত জেলের পরিবারকে তারেক রহমানের পক্ষে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

ভাঙ্গায় উল্টে থাকা ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা পরিদর্শনে ইউএনও

কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

কেশবপুরে নারীদের গবাদিপশু পালন প্রশিক্ষণ  

যতদিন গায়ে পুলিশের পোশাক থাকবে, ততদিন জানমালের পাহারা দিয়ে যাব: শ্যামনগরের নবাগত ওসি

সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

১০

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

১১

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

১২

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ধেয়ে আসছে ঝড়

১৪

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

১৫

বন্যায় ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি

১৬

বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

১৭

অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: বিবিসি

১৮

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

১৯

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

২০
error: Content is protected !!