বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি মরি নাই, জানালেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নামে প্রায়ই নানা গুজব ছড়াতে দেখা যায়। যেগুলো নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার হন অভিনয়শিল্পীরা।

এবার তেমনই এক ঘটনার শিকার হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে।

বিষয়টি চোখে পড়েছে মাহিরও। হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন।

সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা।তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

মাহির পেস্টের কমেন্ট বক্সে মেহেদী হাসান নামে একজন লিখেছেন, ‘টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’

ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছেন, ‘এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

দেশ-বিদেশি তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। দেড় মাস আগেই চিত্রনায়িকা পরীমণিকে নিয়েও এমন খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক লাইভে এসে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।

প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৫ আগস্টের পর থেকেই একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে গেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০