বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঋতুপর্ণাদের সামনে ব্রাজিল বিশ্বকাপেরও হাতছানি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নারী ফুটবল ইতিহাস করে ফেলেছে প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ টুর্নামেন্ট এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী বছর ১ থেকে ২১ মার্চ অনুষ্ঠিতব্য ১২ জাতির এশিয়ান কাপে অংশ নিয়ে বাংলাদেশের সামনে আছে আরো বড় মঞ্চের হাতছানি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে খেলার সুযোগও আসতে পারে ঋতুপর্ণাদের সামনে।

যদি অভাবনীয় নৈপুণ্য দেখাতে পারে পিটার বাটলারের দল, তাহলে এশিয়ার সেরা ১২ দলের মধ্য থেকে সেরা ৬ হয়ে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পেতে পারে। কাজটি কঠিন থেকে কঠিন হলেও কাগজ-কলমে সেই সম্ভাবনা থাকছেই। কারণ ২০২৬ এশিয়ান কাপ পরের বিশ্বকাপের বাছাইও।

কোন সমীকরণ মিললে বাংলাদেশের মেয়েদের দেখা যাবে ব্রাজিল বিশ্বকাপে? অস্ট্রেলিয়া, চীন, কোরিয়া, জাপান ও বাংলাদেশের সাথে আরো ৭ দল নিয়ে হবে এশিয়ান কাপ। ১২ দল খেলবে ৩ গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।

এশিয়া থেকে ৮ দেশের বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ আছে। এর মধ্যে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হারা চার দলের মধ্যে হবে প্লে-অফ। প্লে-অফ খেলার মাধ্যমে যাবে দুই দল। প্লে-অফে পরাজিত দুই দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। সেই প্লে-অফে এশিয়ার দল জিতলে ৮টি দলের সুযোগ হবে বিশ্বকাপ খেলার। অর্থাৎ বাংলাদেশ যদি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে তিন-তিনটি সুযোগ থাকবে বিশ্বকাপের টিকিট পাওয়ার।

সুযোগ থাকবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলারও। সেই বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ খেলবে দলগুলো। দুই গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের নারী ফুটবলে সুযোগ পাবে। ২০২৬ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে অলিম্পিক বাছাই খেলার। অলিম্পিক বাছাইপর্বে ৮ দল দুই খেলবে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!