বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় সুলতান আলী (৫৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

শুক্রবার (৪ জুলাই) সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এক দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী জেলার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। এছাড়া আহত উদয় ঢালী আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে।

আহত উদয় ঢালী জানান, তিনি কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সুলতান আলীর ভ্যানযোগে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে দহাকুলা ভাটার মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় চালক সুলতান আলী রাস্তায় ছিটকে পড়লে তার উপর দিয়েই পিকআপটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এছাড়া তিনি আহত হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, সাতক্ষীরা-আশাশুনি সড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে ছোট বড় খাদ তৈরি হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০