
ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা জামায়াত।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে আশাশুনি সদরের ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাও. আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারি মাও. আব্দুল হাই, সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম, আই বি ডব্লিউ এফ এর অর্থ সম্পাদক সাংবাদিক ইয়াছিন আরাফাত, সাবেক ছাত্র শিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী প্রমুখ।
শেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন