বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানভিরের ৫ উইকেট, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ঘটনাবহুল ৪৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করলেন তানজিম হাসান সাকিব। ১৬ রানের এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল টাইগাররা।

শেষ ওভারে উত্তেজনার ঘনঘটা। ওভারের তৃতীয় বলে কট-বিহাইন্ডের জোরালো আবেদন প্রত্যাখ্যাত হলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ, তবে সেটি ছিল ব্যর্থ। ঠিক পরের বলেই ফিরে আসা একটি ক্যাচ ধরতে পারেননি বোলার তানজিম। তবে পঞ্চম বলেই অফ স্টাম্প উপড়ে দিয়ে বোল্ড করেন আসিথা ফার্নান্দোকে—সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা বাংলাদেশ দল।

এই জয় শুধু সিরিজে সমতা ফেরানোর নয়, বরং প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় হিসেবেও রেকর্ডবুকে জায়গা করে নিল। সবশেষ সাতটি ওয়ানডেতে জয়শূন্য থাকা দলটি আবারও ফিরে পেল আত্মবিশ্বাস।

সিরিজের নির্ধারক ম্যাচটি হবে মঙ্গলবার, পাল্লেকেলেতে।

প্রায় আড়াইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে শ্রীলঙ্কা। কিপার-ব্যাটার কুশল মেন্ডিস মাত্র ২০ বলেই করেন হাফসেঞ্চুরি। প্রথম পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে জমা পড়ে ৭৫ রান।

কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভির ইসলাম শুরুতে একটু খরুচে হলেও পরে দুর্দান্ত নিয়ন্ত্রণে ফেরেন। প্রথম ২ ওভারে দেন ২২ রান, পরের ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ৫টি মূল্যবান উইকেট।

শেষ দিকে জানিথ লিয়ানাগে ৮৫ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেললেও জয় এনে দিতে পারেননি স্বাগতিকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!