বাংলাদেশ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুলাই ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারবালা স্মরণে শ্যামনগরে তাজিয়া মিছিল

সুলতান শাহাজান, শ্যামনগর: পবিত্র আশুরা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকালে উপজেলার নূরনগরের হরিপুর এলাকা থেকে খালি পায়ে ও মাথায় কালো পতাকা বেঁধে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তুলে মিছিলটি বের হয়ে পার্শ্ববর্তী কারবালা মাঠ নামক স্থানে গিয়ে শেষ হয়।

এই তাজিয়া মিছিলে অংশ নিতে দুপুরের পর থেকে নূরনগরের হরিপুর শিয়া মসজিদ এলাকায় ভিড় হতে থাকে।

তাজিয়া মিছিলে বেশিরভাগ মানুষ কাল পাঞ্জাবি, গেঞ্জি ও টুপি পরে আসেন। পাশাপাশি তাদের হাতে ছিল কালো, সাদা, সবুজ, লাল রঙের নিশান।

তাজিয়া মিছিলে অংশ নেওয়া মেহেদী হাসান বলেন, ইমাম হোসেন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে এই দিনে শহীদ হন। আমরা হাসান-হোসাইনকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। শোক পালনের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও আমরা এই মিছিল অংশ নিতে এসেছি।

তিনি জানান, আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন। এছাড়া ইসলামের ইতিহাসে আরও নানা ঘটনার জন্য আশুরা স্মরণীয়। এদিন অনেকে নিজ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করছেন।

এদিকে তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করতে মিছিলের সামনে-পেছনে শ্যামনগর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!