বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত কামব্যাক

স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই আবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিরে এল ইন্টার মায়ামি। আর সেই ফেরাটা যেন রাঙিয়ে তুললেন লিওনেল মেসি।
দুর্দান্ত দুই গোল করে দলকে ৪-১ ব্যবধানে জেতালেন মন্ট্রিয়ালের বিপক্ষে।

গত এক মাসের বেশি সময় পর এমএলএসে ফিরল ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপে প্রথম রাউন্ড পার করলেও শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।

তবে সে ধাক্কা সামলে নিয়ে, লিগে ফেরার ম্যাচে খেলোয়াড়রা দেখালেন ফুরফুরে ফর্ম—বিশেষ করে মেসি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য ভুল করেছিলেন মেসি নিজেই। তার ব্যাকপাস কুড়িয়ে নিয়েই গোল করেন মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু। তবে এরপর ম্যাচ পুরোপুরি নিজের করে নেন আর্জেন্টাইন মহাতারকা।

৩৩ মিনিটে মেসির পাস থেকেই দারুণ এক চিপ শটে গোল করেন তাদেও আলেন্দে। আর ৪০ মিনিটে মেসি দেখালেন পুরনো সেই জাদু—বক্সের ডান পাশ দিয়ে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো শটে বল জড়ান ফার পোস্টে।

৬০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন তেলাসকো সেগোভিয়া। তার দূরপাল্লার শট পোস্টে লেগে গোললাইন পেরোয়।

তার মাত্র দুই মিনিট পরই আবারও মেসির ম্যাজিক! চারজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক একক দৌড়ে গোল করে স্কোরলাইন করেন ৪-১।

এই নিয়ে শেষ চারটি এমএলএস ম্যাচে মেসির গোল ৭টি, পুরো মৌসুমে ১৪ ম্যাচে ১২ গোল।

মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, “মেসি খুশি থাকলেই ফুটবল জাদুকরি হয়ে ওঠে। ও ফিট থাকলে অবশ্যই খেলবে। আমরা জানি, ওর উপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা, আর সেটা পুরোপুরি কাজে লাগাতে চাই। ”

৩২ পয়েন্ট নিয়ে বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে আছে ইন্টার মায়ামি। জুলাইয়ের বাকি সময়ে দলকে খেলতে হবে আরও পাঁচটি ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!