বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হা*মলা*য় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

আন্তর্জাতিক: অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার (৬ জুলাই) আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। এর একদিন আগেই গতকাল শনিবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৮ জনের প্রাণহানি হয়েছিল। খবর আল-জাজিরার।

গাজায় অব্যাহতভাবে চলা হামলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলার মুখে পড়ছেন সেখানকার বাসিন্দারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ জুলাই) এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।

ট্রাম্প প্রশাসন গত জুনের শেষ দিকে জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি অনুদান দেওয়ার ঘোষণা দেয়। তবে অভিযোগ আছে, ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা থাকলেও মার্কিন প্রশাসনের দাবি, জিএইচএফ একমাত্র সংগঠন যারা গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ সরবরাহ করতে পেরেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, গাজায় ইসলায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৪১৮ জন নিহত ও এক লাখ ৩৬ হাজার ২৬১ জন আহত হয়েছেন।

দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এদিকে, গাজায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন। আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০