বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুলাই ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় গণধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দুই সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভিযোগে চারজন গ্রাম্য মাতব্বরসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে এ মামলার মূল আসামি সিরাজুল ইসলামকে (৪৮) সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে দুই সন্তানের জননী এক নারী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বররা সালিশ বৈঠকে বসে ধর্ষণে জড়িত কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী (৪৮), আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৭) ও টুকুর ঘর জামাই সিরাজ (৪৮) কে বেদম মারধর করেন। তারা অভিযুক্তদের তিন লাখ টাকা জরিমানা করেন। পরে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা পুলিশ জানতে পেরে ভুক্তভোগী ওই নারীকে হেফাজতে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর স্বামী খুলনায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এমন খবরে শার্শা পুলিশ খুলনা থেকে সোমবার (৭ জুলাই) তার স্বামী ইব্রাহীম ওরফে মোস্তকে শার্শা থানায় নিয়ে আসে। ইব্রাহীম তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৩ জনসহ গ্রাম্য মাতব্বরদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার বাদী জানান, প্রতিবেশী আব্দুল্লাহ প্রায় তার স্ত্রীকে উত্ত্যক্ত করতো। গত মঙ্গলবার তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে তার স্ত্রীকে প্রতিবেশী আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজ ধর্ষণ করে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। ধর্ষণের মূল আসামি সিরাজকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০