বাংলাদেশ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুলাই ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এই প্রথম অনুমোদন পেল শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক | শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশগুলোতে এর প্রয়োগ শুরু হবে। খবর বিবিসির।

ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ওষুধ এখনো বাজারে আছে। কিন্তু একেবারে ছোটো শিশুদের (যাদের ওজন সাড়ে চার কেজির কম) সুনির্দিষ্ট কোনো ওষুধ এতদিন ছিল না।

এতদিন এসব শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বড় বাচ্চাদের জন্য থাকা ওষুধই প্রয়োগ হয়ে আসছিল, যা খুব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির বিষয় বলে বিশেষজ্ঞরা মত দিয়ে আসছিলেন।

এখন ওষুধ কোম্পানি নোভার্টিসের নতুন একটি ওষুধকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ‘মুনাফার জন্য নয়’ নীতির ভিত্তিতে এটি উৎপাদন করবে।

কোম্পানিটির প্রধান নির্বাহী ভাস নারাসিমহান, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিন দশকের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেছি আমরা। আমাদের অংশীদারদের সাথে নিয়ে নবজাতক ও অল্প বয়সী বাচ্চাদের জন্য প্রথমবারের মতো ক্লিনিক্যালি প্রমাণিত ওষুধ উদ্ভাবন করতে পেরে আমরা গর্বিত।

ম্যালেরিয়ার কারণে ২০২৩ সালে পাঁচ লাখ ৯৭ হাজার মানুষের মৃত্যু হয়। এর বেশিরভাগই ছিল আফ্রিকায় এবং এর মধ্যে তিন চতুর্থাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।

নোভার্টিস যে ওষুধ তৈরি করেছে সেটিতে সহযোগিতা করেছে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেনচার (এমএমভি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!