বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুলাই ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই পদযাত্রায় অংশ নিতে শনিবার সাতক্ষীরায় আসছেন নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহরা

রিজাউল করিম: জুলাই পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আগামী শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় আসছেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহরা।

ওই দিন সকাল ৯টায় তারা খুলনা থেকে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন। সেখানে সংক্ষিপ্ত পথ সভায় অংশ নিয়ে বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরের পথ সভায় মিলিত হবেন তারা।

সেখানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে তারা খুলনা রোড মােড় থেকে নিউ মার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন। এর মাঝেই শহরের হোটেল আল বারাকার দ্বিতীয় তলায় এনসিপি’র সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমনের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) শহরের একটি রেস্টুরেন্টে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সাতক্ষীরা জেলা যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য খাদিজা আক্তার চায়না প্রমুখ।

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনএম এর সাবেক জেলা সভাপতি ও এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু বলেন, তখন চাপের মুখে পড়ে নির্বাচনে অংশ নিতে হয়েছিল। এজন্য আমাকে খুলনায় যাওয়ার পথে আটক করে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। বাঁচার জন্য অপশন ছিল এক কোটি টাকা দিতে হবে বা নির্বাচনে অংশ গ্রহণ। উপায় না পেয়ে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। সেসময় নির্বাচন কমিশনে লিখিতভাবেও বিষয়টি জানিয়েছিলাম যে আমি চাপে পড়ে নির্বাচনে অংশ নিয়েছি। মাত্র একদিনের ঘোষণায় আমাকে বিএনএম এর জেলা সভাপতি ঘোষণা করে নির্বাচনে অংশ নিতে বাধ্য করে। এই দলে আমি একাই ছিলাম, আর কেউ ছিল না।

আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিনে এনসিপি গঠিত হয়েছে। আমরা আগে সংস্কার ও বিচার চাই, পরে নির্বাচন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০