
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিনব্যাপী উপজেলার বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হয়।
সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাইয়ে অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ এর টিম প্রধান তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য হাবিবুর রহমান হবি, জেলা সদস্য তারিকুল হাসান, শের আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান ও আক্তারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন