বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুলাই ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ হয়ে পড়েছে চাম্পাফুলের নবীননগর-বাঁশতলা রাস্তা, পুনঃনির্মাণের দাবি

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। অনেকাংশেই সহজ হয়েছে জীবনযাত্রা। কিন্তু এসব উন্নয়নের বাইরে রয়ে গেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক। নবীননগর থেকে বাঁশতলা মৎস্য আড়তের মোড় পর্যন্ত ৪.২ কিলোমিটার এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

একাধিকবার নামমাত্র সংস্কার করা হলেও টেকসই কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সড়কটি প্রতিবার বর্ষা মৌসুমেই ভেঙে পড়ে, চরম আকার ধারণ করে জনদুর্ভোগে। চলাচল করতে না পারায় স্থানীয়রা প্রতিদিন ৬ থেকে ৭ কিলোমিটার পথ ঘুরে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি সেবা কেন্দ্রে যেতে বাধ্য হয়।

স্থানীয় বাসিন্দা হাসান হোসেন, মোখলেছুর রহমান, আল আমিন মোল্লাসহ একাধিক ব্যক্তি জানান, রাস্তার এমন বেহাল অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা। একটি অ্যাম্বুলেন্সও এই রাস্তায় প্রবেশ করতে পারে না।

অন্যদিকে, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাদা-মাটির উপর দিয়ে হাঁটতে বাধ্য হয়। বর্ষাকালে তো এই রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাঁশ, খড়কুটো ফেলে মানুষ কোনোমতে পার হতে হয়।

স্থানীয়রা রাস্তাটি দ্রুততম সময়ে পাকাকরণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১০

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১২

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৩

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৪

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৫

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

১৬

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

১৭

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

১৮

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

১৯

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

২০
error: Content is protected !!