বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় হাসান আলী (৫০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান আলী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেআলী গ্রামের জবেদ আলী সরদারের ছেলে।

হাসান আলীর শ্বশুর কলারোয়ার আজহার আলী জানান, হাসান আলী আমার বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার সকালে সে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানায় তার মরদেহ ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে পাওয়া গেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হাসান আলীর ইজিবাইকটি ভাড়া নিয়ে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

২

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

৩

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

৪

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৫

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

৭

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৮

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

৯

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১০

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

১১

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১২

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১৩

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৫

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৬

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১৭

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

১৮

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

১৯

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

২০