বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দায়িত্বরত অবস্থায় ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে স্ট্রোক করে উপ-পরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় ডিউটির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল গফুর মন্ডল। শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইনসে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জানাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, রাতের ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এসআই সাঈদুজ্জামান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ বলেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০