বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুলাই ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় জেলের মৃত্যু

সুলতান শাহাজান, শ্যামনগর: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরতে গিয়ে মোস্তফা সরদার (৪৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে তার মৃতদেহ সহকর্মীরা লোকালয়ে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।

এর আগে শুক্রবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নোটাবেঁকীর ইলিশিমারি খালে মাছ শিকাররত অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তফা সরদার খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রার নওশের সরদারের ছেলে।

মোস্তফা সরদারের সহকর্মী সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের ইউসুফ আলীর দাবি, ৪/৫ দিন আগে তারা এক সাথে সুন্দরবনে মাছ ধরতে যান। শুক্রবার বিকালে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় সুন্দরবনের বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ধাওয়া করে। তাদের (স্মার্ট টিমের) ভয়ে সুন্দরবনের মধ্যে ঢুকে পড়েন তারা। এ সময় স্মার্ট টিমের সদস্যরা তাদের মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সহকর্মী মোস্তফা সরদার হঠাৎ করেই অসুস্থতা বোধ করেন। তার ধারণা সে স্ট্রোক করে। পরে মোস্তফা সরদারকে এক জায়গায় বসিয়ে রেখে সুন্দরবনের নদীর পাশে এসে অন্য জেলেদের নৌকা খোঁজ করতে থাকেন। এরপর তাদের অন্য সহকর্মীদের একটি নৌকা দেখতে পেয়ে সেই নৌকার জেলেদের নিয়ে মোস্তফা সরদারের পাশে যান তিনি। সেখানে গিয়ে মোস্তফা সরদারকে মৃত অবস্থায় দেখতে পান তারা। পরে সেখান থেকে সারারাত নৌকা চালিয়ে মোস্তফা সরদারের মরদেহ সকালে লোকালয়ে নিয়ে আসা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জার সহকারী রেঞ্জার এবিএম হাবিবুল ইসলাম জানান, খবর পেয়েছি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় এক জেলে স্ট্রোক করে মারা গেছে। তবে কোন এলাকায় মারা গিয়েছে এখনও জানতে পারিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!