বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুলাই ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপদ পানীয়জলে অভিগম্যতা এবং নারীর ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা

এম জুবায়ের মাহমুদ: উপক‍ূলবর্তী জনপদ সাতক্ষীরার শ্যামনগরে খাবারসহ ব্যবহার উপযোগী পানীয়জলের তীব্র সংকট রয়েছে। দিনে দিনে এই সংকট আরও প্রকট হচ্ছে। পানি সংগ্রহকালে উপকূলীয় জনপদের নারীরা প্রতিনিয়ত নানামুখী সমস্যা মোকাবেলা করছে। এমন প্রেক্ষাপটে উত্তরণের লক্ষ্যে নিরাপদ পানীয়জলে অভিগম্যতা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা হয়েছে।

উন্নয়ন সংগঠন এ্যাকশনএইড এর উদ্যোগে রোববার (১৩ জুলাই) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রান্তিক পর্যায়ের পানীয়জল ব্যবহারকারীসহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা পানীয়জলের সমস্যা উল্লেখ করে সমাধানের বিষয়ে নিজস্ব মতামত পেশ করেন। একইসাথে যথেচ্ছাভাবে ঔষধ মিশ্রিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পানি ব্যবহারে সর্তকতা অবলম্বনসহ ব্যবহৃত পিএসএফ পরিষ্কারের পাশাপাশি আর্সেনিকমুক্ত পানির অভাবমোচনের বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

বক্তারা এমন উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানিয়ে উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য দ্র্রুততম সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার পরামর্শ দেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ-বিন সফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিারজ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এ্যাকশনএইড’র বাংলাদেশ প্রতিনিধি তানজিয়া আনজুম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, এ্যাকশনএইড এর ডেপুটি ম্যানেজার আব্দুল কাইয়ুম, এলআরপি সমন্বয়কারী মোঃ সেলিম, প্রোগ্রাম অফিসার মোঃ আয়সার আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১০

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১১

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

১২

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

১৩

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১৪

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১৫

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১৬

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৭

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৮

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৯

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

২০
error: Content is protected !!