
ডেস্ক রিপোর্ট: আশাশুনির মানিকখালী ব্রিজ-বড়দল সড়কে কার্লভাট ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এ সড়কের গোয়ালডাঙ্গা সামাদ গাজীর বাড়ির কাছে ও ফকরাবাদ সরকারি প্রাইমারি স্কুলের সামনের কার্লভাটে ভাঙনের ফলে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে মাঝেমধ্যে গাড়ির চাকা আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের বেলা চলাচল চরম বিপদসংকুল হয়ে উঠেছে।
ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা মন্ডল জানান, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন গর্তের কাছে এসে জাম হয়ে থাকে। এতে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েরা যখন স্কুলে প্রবেশ করে এবং ছুটির পরে বাড়িতে যায়, তখন তাদের নিয়ে চরম চিন্তায় থাকি। ঝুঁকিপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
মন্তব্য করুন