বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বিশেষ অভিযানে ৮টি নৌকা ও ২১০ কেজি কাঁকড়া জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ও মাছ ধরার অপরাধে ৮টি নৌকা জব্দ করেছে বনরক্ষীরা। এ সময় নৌকাগুলো থেকে ২১০ কেজি কাঁকড়াসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার দিনব্যাপী নলিয়ান স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে এসব নৌকাসহ কাঁকড়া জব্দ করে। অভিযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী।

অপরদিকে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের জাবা নদী থেকে ২টি ও মুড়ালী খাল এলাকা হতে আরো ১টি নৌকা জব্দ করেছে বনরক্ষীরা। এ সময় নৌকা হতে কাঁকড়া ধরার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয় অসাধু জেলেরা। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০