বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতে অ্যাডভোকেসি সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতকরণ এবং সরকারি বরাদ্দকৃত পানির ড্রাম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বণ্টনের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় জনকল্যাণ সংস্থা এই সভার আয়োজন করে। সভা পরিচালনা করেন জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ মারুফ হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভিন।

আলোচনায় অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দিন দিন চরম আকার ধারণ করছে। অনেক এলাকায় মানুষকে প্রতিদিন ২-৩ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। বর্ষা মৌসুমে এই সংকট আরও তীব্র হয়ে ওঠে। এ অবস্থায় সরকারি পানির ড্রাম ও পুকুরগুলো সঠিকভাবে ব্যবস্থাপনার দাবি জানান তারা।

সভায় সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ বলেন, সরকারি প্রতিটি বরাদ্দ যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিতরণ হয়, তা আমরা নিশ্চিত করবো।

আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এলাকাভিত্তিক সুষ্ঠু ও টেকসই বণ্টন কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!