বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় স্কুল সভাপতির একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ড. মোকারম হোসেনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির সদস্য সচিব ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) এম এম হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি হিসেবে থাকা আরও দুই সহকারী শিক্ষক এবং এক অফিস সহকারীকে বহিষ্কার করেন সভাপতি। পাশাপাশি, সংশ্লিষ্ট আরও দুই সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়। এর ফলে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যায়, আর চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা।

মানববন্ধনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম হাফিজুর রহমান বলেন, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ছিলেন বহু বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে তিনি গত ১৮ ফেব্রুয়ারি পদত্যাগ করে বিদ্যালয় ত্যাগ করেন। এরপর তৎকালীন সভাপতি শেখ শাহজাহান আলীও পদত্যাগ করেন। তখন ১৭ জন শিক্ষকের মধ্যে ১৪ জনের মতামতের ভিত্তিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। অথচ আজ কোনো বৈধ কারণ ছাড়াই আমাকে ও সহকর্মীদের বহিষ্কার করা হয়েছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অভিভাবক গফ্ফার মজলিস, রামানন্দ দাশ, শাহিনুর রহমান, শিক্ষার্থী রিন্তি মনি, বিপাশা বিশ্বাস, সাদিয়া খাতুন, হালিমা খাতুন, সাব্বির আহমেদ, প্রান্তিক মণ্ডল, আকাশ সরদার, সম্রাট প্রমুখ।

অন্যদিকে, বিদ্যালয়ের সভাপতি ড. মোকারম হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকরা বিদ্যালয়ের তিন লাখ টাকার হিসাব দিতে ব্যর্থ হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাই তারা শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করাচ্ছেন।

বর্তমানে বিদ্যালয়ে চরম অস্থিরতা বিরাজ করছে এবং দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!