
ডেস্ক রিপোর্ট: গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় রাজধানীর উত্তরায় জুলাই আন্দোলনে নিহত সাতক্ষীরার শহীদ আসিফ হাসানকে স্মরণ করলো ছাত্রদল।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলার দেবহাটা উপজেলার আসকারপুরে গিয়ে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং শহীদ আসিফের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তাকে স্মরণ করে ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রন্টি, দেবহাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী টিপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম গাজী, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক প্রমুখ।
ছাত্রদল নেতারা বলেন, আসিফ হাসান শুধু সাতক্ষীরার নয়, সমগ্র ছাত্র আন্দোলনের গর্ব। তার রক্ত বৃথা যাবে না। শহীদ আসিফের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আসিফ।

মন্তব্য করুন