বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খরিয়াটীতে পানি নিষ্কাশনের খাল উন্মুক্ত করায় মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: টানাবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকার মানুষ খাল উন্মুক্ত করায় দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তালা শালিকা কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খান মোহাম্মদ মাহবুবুর রহমান, খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, দরগাহপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জালাল জোয়াদ্দার, আব্দুর ছাত্তার গাজী, রবিউল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটী এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয়দের বাড়িঘর ও ফসলের জমি পানিতে তলিয়ে যাচ্ছে। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন করা হলেও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রভাবশালীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য খাল খননে বাধা দিচ্ছেন এবং এতে করে এলাকার জলাবদ্ধতা সমস্যা আরও বাড়ছে। খাল উন্মুক্ত করায় স্থানীয় প্রভাবশালী শেখ সোহরাফ হোসেন, শেখ মশিউর রহমান, রেজওয়ান মোড়ল ও কালাম গাজী খাল খননকারীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন। মামলার কারণে এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে কালকিতলা খাল পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা সমস্যা দূর করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!