বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুলাই ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জমি নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৫

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার সর্ব দক্ষিণের জনপদ জোড়শিং পাতাখালী গ্রামে জমিজায়গাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১০দিকে আংশিক জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার জোড়শিং গ্রামের আঃ রাজ্জাক গাজীর ছেলে রব্বানীর সাথে একই এলাকার মৃত হাজরা গাজীর ছেলে আছের আলী কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ঐ ওর্য়াডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া তার ভাই আবু সাহামাসহ আরও অনেকেই উভয় পক্ষকে শান্ত করতে ঘটনাস্থলে হাজির হয়। হাজির হওয়ার পর আছের আলী গংরা তাদের উপর হামলা করে। এতে ইউপি সদস্য গোলাম কিবরিয়া, আবু সাহাামা, মুর্শিদ ও কবিরুল আহত হয়। এদের মধ্যে আহত ইউপি সদস্য গোলাম কিবরিয়াকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এর আগে আছের আলী গংরা গোলাম রব্বানীসহ তাদের লোকজনদের মারপিট করে আহত করে। তারাও কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে আছের আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদেরকে মারপিট করে আহত করেছে। আমরা তাদেরকে মারপিট করেনি।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০