<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুলাই ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাত, অভিযুক্ত যুবক গ্রেফতার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত এবং পরে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় সাব্বির আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং-১৯।

গ্রেপ্তার যুবক কালিগঞ্জের নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।

লিখিত এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ওই তরুণীর সাথে এক বিয়ের অনুষ্ঠানে সাব্বির আহমেদের পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই সে প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বাদিনীর অভিযোগ, এই সম্পর্কের সুযোগে সাব্বির তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এমনকি ঢাকায় নিজের কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোর করে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়।

পরবর্তীতে সাব্বির তাকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, রোড-৬ এর একটি বাসায় নিয়ে যায় এবং ২১ জুন ২০২৫ থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত একত্রে অবস্থান করে। সেই সময়েও ওই যুবক তার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় এবং নানা ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার নাটক করে যোগাযোগ বন্ধ করে দেয় ।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১০

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১১

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১২

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৩

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৪

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৫

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৭

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৮

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

২০
error: Content is protected !!