বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুলাই ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, বন কর্মকর্তা প্রবীর দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক সঞ্জয় সরকার, প্রভাষক আবু সাইদ, ইউপি সদস্য স.ম ছহিলউদ্দীন, মো. মফিজুল ইসলাম, মো. ইলিয়াস মোড়ল প্রমুখ।

সভায় আগামী ২ আগস্ট জাঁকজমকপূর্ণভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা জেলা প্রশাসক কর্তৃক পাইকগাছায় তাঁর জন্মস্থান পরিদর্শন, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০