বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জুলাই ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা বিষয়ক বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অতি বৃষ্টি ও অনাবৃষ্টি আমাদের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা এর অন্যতম কারণ।

‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক নয়, স্থানীয় উদ্যোগও জরুরি’ শিরোনামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের সবুজ দল পক্ষে এবং লাল দল বিপক্ষে অংশগ্রহণ করে।

তীব্র যুক্তি-তর্কে লাল দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় পূজা রানী সরকার সেরা বিতার্কিক নির্বাচিত হন। পক্ষে ছিলেন সুরাইয়া আক্তার মীরা, জান্নাতুল নাঈমা ও প্রমিতা কর্মকার। বিপক্ষে ছিলেন মরিয়ম খাতুন, হারিসুন আক্তার মিম ও পূজা রানী সরকার।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সহকারী প্রধান শিক্ষিকা লফনাজ পারভিন এবং সিনিয়র শিক্ষক রবিনচন্দ্র লস্কর।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে নীলা পারভীন (৭ম শ্রেণি), আফসানা আক্তার মিম (৬ষ্ঠ শ্রেণি) ও ইয়াসমিন সুলতানা (৬ষ্ঠ শ্রেণি)

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস. এম. আকরাম হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০