পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নানা আয়োজনে বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় রাড়ুলী ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানীর নিজ বাড়িতে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ।
স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এবং অনুষ্ঠান পরিচালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, আই সিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাস প্রমুখ।
এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, অ্যাড. এসকেন্দার, সেলিম রেজা লাকি, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, আব্দুল্লাহ আল মামুন, এসকে মহিবুল্লাহ, রাড়ুলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, ছাত্রনেতা সরজিত ঘোষ দেবেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানী পিসি রায় ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী—তিনি একাধারে রসায়নবিদ, শিল্পপতি, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ এবং সমবায় আন্দোলনের পথিকৃৎ। তাঁর জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
মন্তব্য করুন